রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আনোয়ার (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। সে দিনাজপুর জেলার কোতয়ালী থানার বড়ফুলহাট গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র। শনিবার (১৯ মে) ভোর আনুমানিক ৫.৩০টায় মহাসড়কের মীরশ্বানী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মিয়াবাজার ফাঁড়ি থানার এসআই জহির জানান, গভীর রাতে চট্টগ্রামগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৪৮০৮) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় গাড়ির সহকারীসহ আরও ৩জন আহত হয়। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।