চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। নিহতরা হলো; ট্রাকচালক চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরুং গ্রামের মৃত গোলাম মাহমুদের ছেলে নাছির উদ্দিন (৫৫) এবং হেলপার একই জেলার চকরিয়া থানার সিকান্দারপাড়ার দুদু মিয়ার পুত্র আব্দুল হামিদ (২৫)।
সোমবার (২৭ মার্চ) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনাকাঠিয়া রাস্তার মাথায় ঢাকাগামী জেনারেটর ভোজাই (চট্রমেট্রো-ট-০৫-০৫৩১) দাঁড়ানো ট্রাককে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক (ফেনী-ট-০৫-০১২৫) ধাক্কা দিলে পিছনের গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
চৌদ্দগ্রাম থানার এসআই দেওয়ান জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই চৌদ্দগ্রাম থানার একটি ফোর্স ফটনাস্থলে পৌছে লাশগুলো থানায় নিয়ে আসে।










