,

সামাজিক সংগঠন “ব্ল্যাড ডোনার্স গৌরীপুর” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2026
news-image

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি।।

দাউদকান্দির গৌরীপুরে সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়োজিত সংগঠন  “ব্ল্যাড ডোনার্স গৌরীপুর” -এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১৭ মার্চ) গৌরীপুর নসু ডাক্তার প্যালেসে সাফীন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা মুক্তি মেডিকেল মেডিকেল এর পরিচালক ডাঃ মোজাম্মেল হক, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,  সমাজ সেবক রোটারিয়ান ছবির প্রধান, ডাঃ সফিকুল ইসলাম,  স্বেচ্ছাসেবী এখলাস মুন্সি,  ইব্রাহিম রাসেলসহ সংগঠনের  সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য বিষয়ক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্ল্যাড ডোনার্স গৌরীপুর- সংগঠনের সভাপতি মাসুদ রানা পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোঃ সাফীন আহমেদ । পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্ল্যাড ডোনার্স গৌরীপুর” সংঘঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও  বিনা মূল্যে রক্ত দান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত রাখবে।