,

চৌদ্দগ্রামে ৪৯০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে থাকা ৪৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জুলাই) সকালে এএসআই মোজাহার হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিরবাজার এলাকা থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি রেকারযোগে (ঢাকা-মেট্রো-ন-১৭-৩৮২৪) উদ্ধার শেষে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো; জামালপুর জেলার সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারচর গ্রামের আকবর হোসেনের পুত্র আকরাম হোসেন (৩৬) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার সালকী গ্রামের নজরুল শেখের পুত্র আবুল হাশেম (৩৮)। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলা (মামলা নং- ৩৮) দায়ের করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার এএসআই মোজাহের জানান, সংবাদের ভিত্তিতে দুর্ঘটনা কবলিত পিকআপের হেলপার আকরাম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের সিটের নিচের বডির ভিতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গাড়ির মালিক আরেক আসামীকে চৌদ্দগ্রাম বাজার থেকে আটক করা হয়। আসামীদের ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।