,

ট্রাকভর্তি খাবার নিয়ে সিলেটে যুবলীগ নেতা সারওয়ার

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

ট্রাকভর্তি খাবার নিয়ে সিলেটে অসহায় মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন  কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু।

সোমবার (২০ জুন) সিলেট নগরীর লাওয়াই  নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা সারওয়ার।

ট্রাকভর্তি খাবারের মধ্যে ছিল  ৬০০  প্যাকেট মুড়ি, ৬০০  প্যাকেট চিড়া, ৬০০ বোতল ২ লিটারের পানি, ২০০০ প্যাকেট  এসএমসির ওরস্যালাইন,  ২৫০ গ্রাম করে গুড়ের প্যাকেট।