,

ঢাকাকে ১-০ গোলে হারিয়ে কুমিল্লা চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2020
news-image

 

আশিকুর রহমান আশিক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) কুমিল্লা জেলা বনাম ঢাকা জেলা খেলা অনুষ্ঠিত হয় । কুমিল্লা ১-০ গোলে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

কুমিল্লা ধীরেনদ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

খেলায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কুমিল্লা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ওই খেলায় ঢাকা জেলাকে ১-০ গোলে পরাজিত করে কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।