,

তিতাসে সোহেল সিকদারের দিনভর গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2019
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা মনোনিত চেয়ারম্যান প্রার্থী শাহিনুল ইসলাম ( সোহেল শিকদার) তিতাস উপজেলার ৯ নং মজিত পুর ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করেন ।

পরে শাহাবৃদ্ধি এলাকায় পথসভা এবং বক্তব্য রাখেন, এরপর ৪ নং কড়িকান্দি ইউনিয়নের মোটুপি ও শিবপুরে উঠান বৈঠক করে । এছাড়াও কড়িকান্দি বাজারে সকলের সাথে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলার আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এবং সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলার আওয়ামী যুবলীগ এর যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ শেইন ,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, জিয়ার কান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী আলি আশরাফ,তিতাস ইউপির বঙ্গবন্ধু পরিষদ এর আহবায়ক মাহফুজ শিকদার, কুমিল্লা ইত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেরে আলম, তিতাস ইপজেলা শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও মাহফুজ শিকদার উপস্থিত ছিলেন।