,

দাউদকান্দিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার,দাউদকান্দি:

“দাউদকান্দিকে পরিচ্ছন্ন রাখুন-সকলে মিলে সুস্থ থাকুন” এ স্লোগানকে সামনে রেখে দাউদকান্দিতে শুরু হওয়া পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবেই আজ বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার, গৌরীপুর বাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি ওমর আলী, সাধারণ সম্পাদক হাজি নোমান সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য আ.স.ম আব্দুন নুর, প্রমূখ। উল্লেখ্য যে পরিচ্ছন্ন দাউদকান্দি গড়তে গত ৯ মে আলোর পথ সমাজ কল্যান সংগঠনের এর উদ্যোগে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ্এ পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।