,

দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈম হাসানের পথসভা ও গণসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা (দাউদকান্দি-মেঘনা)-১ আসনের আ’লীগের সাংসদ পদে মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজার, গৌরিপুর ইউনিয়নের আমিরাবাজ,মারুকা ইউনিয়নের চক্রতলা বাজার, মোহাম্মদপুর ইউনিয়নের মলয় ও বিটেশ্বর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

বিভিন্ন এলাকায় পথসভায় তিনি সরকারের ৯ বছরের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে নৌকা প্রতীককে আবার বিজয়ী করার আহ্বান জানান। ব্যারিষ্টার নাঈম হাসানের গণসংযোগে সব শ্রেণির মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি নেতাকর্মীদের আসন্ন জাতীয় নির্বাচনে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ও সাধারণ জনগণের কাছে নৌকার জন্য ভোট চেয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে তিনি বলেন, কেউ অপরাধ করলে তার বিচার করবে মহামান্য আদালত। এতে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের কোন সংশ্লিষ্টতা নেই। আইনের উর্ধ্বে কেউ না। আইন সবার জন্য সমান।

তিনি পথসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সালের ভিশন বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা চান।