,

দাউদকান্দির পদুয়া ইউনিয়নে আ. লীগের প্রার্থী পরিবর্তন

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2021
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে মিনু বেগমকে পদুয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বাবুল তালুকদারের স্ত্রী। গত ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় তাঁর মনোনয় বাতিল করা হয়েছে সূত্র জানায়। এরপর মনোনয়ন বোর্ড পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। এদিকে নাসির উদ্দিন মনোনয়ন পাওয়ায় স্থানীয় আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীর উৎফুল্ল।

নাছির উদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘদিন আমি দলের জন্য শ্রম দিয়েছি, দল আমকে মূল্যায়ন করেছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দাউদকান্দি-মেঘনা আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দলীয় সকল নেতা কর্মীদের নিয়ে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ।