,

দাউদকান্দির মালিগাও ইউনিয়ন যুবদলের কমিটি গঠন, সভাপতি জসিম মাষ্টার সাধারণ সম্পাদক বাবুল

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2017
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

দাউদকান্দির মালিগাও ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালাহোনা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম।

মালিগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজালাল চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সজিব, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হাজারী, যুগ্ন সম্পাদক সেলিম হাজারী প্রমূখ। সম্মেলনে মোঃ জসিম উদ্দিন মাষ্টারকে সভাপতি ও বাবুল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটির অনুমোদন করেন উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।