,

দেবিদ্বারে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় একটি পরিত্যাক্ত ডোবা থেকে এক বৃদ্ধ ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির পূর্ব দিকের  ডোবা থেকে মরদেহটি তোলা হয়।

নিহতের পরিচয় পাওয়া যায় নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কিভাবে ওই মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের জন্য সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।