,

দেবিদ্বারে বিদ্যুপৃষ্টে ২ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 27, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রাসেল ব্রিকস ফিল্ডে টাক্ট্রর থেকে মাটি আনলোড করার সময় মঙ্গলবার বিকেল ২টায় ২জন বিদ্যুৎপৃষ্টে নিহত ও ১জন আহত হয়েছে।

নিহতদের বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের মো. মতিন খানের ছেলে ফারুক খাঁন (৪৫), একই গ্রামের মৃত মো. হানিফ খানঁ এর ছেলে বিল্লাল খানঁ (২৮)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ২টায় উপজেলার রাসেল ব্রিকস ফিল্ড প্রতিদিনের ন্যায় আজকে মাটি এনে ভেলসা দিয়ে আনলোড করার সময় বিদ্যুৎ পৃষ্টে জড়িয়ে ৩জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক খাঁন (৪৫) কে মৃত ঘোষনা করে। এদিকে আহত দের উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্য ডাক্তার বিল্লাল খানঁ (২৮) কে মৃত ঘোষণা করে। অপরদিকে গুরুত্বর আহত মুছাকে কুমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফা করা হয়েছে বলে জানা গেছে।

এব্যাপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি এবং নিহতদের অভিযোগ পেয়েই আমরা আইনগত ব্যবস্থা নেব।