,

দেবিদ্বারে ৪ দিন ধরে নিখোঁজ ছাত্রলীগ নেতার অর্ধগলিত মরদেহ মিললো খালে

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2018
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাব্বীর (১৭) মরদেহ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১ সেপ্টেম্বর)রাত সাড়ে ৭টায় উপজেলার বাগুড় এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  গত ২৮ আগষ্ট বাগুর এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতা রাব্বী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজি করে  কোথাও না পেয়ে তার আত্নীয়রা ২৯ আগষ্ট দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করে । শনিবার বিকেলে স্থানীয়রা তার বাড়ির পাশের খাল থেকে পচাঁ গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাব্বীর অর্ধগলিত লাশ উদ্ধার করে  থানায় নিয়ে আসে।

দেবিদ্বার -বিপাড়া সার্কেল শেখ মোঃ সেলিম ও দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত)  সরকার আবদুল্লাহ আল মামুন, এস আই প্রেমধনসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত)  সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুরহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।