,

দেবিদ্বার উপজেলাজুড়ে গণসংযোগ করছেন নৌকা প্রতিক প্রত্যাশি হুমায়ন কবির

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠে নেমে পড়েছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশি নেতাকর্মীরা। শনিবার উপজেলাজুড়ে জনসংযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক হুমায়ুন কবির ।

তিনি উপজেলার ধামতি দক্ষিণ খা, ধামতি, কাশারিখোলা, বল্লভপুর, উজানিকান্দি, হাপুরখাড়া,   মাশিকারা,শাকতলা, পোনরা, এলাহাবাদ, মোহাম্মদপুর, মোহনপুর, চুলাহাস,রাজমেহের,মধুমুড়া
এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রার্থী হতে আগ্রহীরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, আপিল দাখিলের শেষ ৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ।

গত ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান।