,

দেবিদ্বারে মায়ের সাথে অভিমান করে ছেলের বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে রবিউল হোসেন (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।

রবিউল হোসেন প্রেমু (নাজির উদ্দিন হাজী বাড়ি) গ্রামের ইয়াকুব আলীর ছেলে।রবিউল বিবাহিত।সে এক ছেলে সন্তানের জনক।

সোমবার দুপুরে মায়ের সাথে অভিমান করে নিজ থাকার ঘরে বিষপান করে।পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রায়পুর হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সকল আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দাফন করা হয়।

রবিউল হোসেনের বোন সীমা আক্তার তার ভাইয়োর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।