,

দেবিদ্বার পৌর কর্মকতা-কর্মচারিদের অর্ধদিবস কর্মবিরতি পালন

আজকের কুমিল্লা ডট কম :
November 6, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর কর্মকতা-কর্মচারি এ্যাসোসিয়েশনের উদ্যোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।

সোমবার (৬ নভেম্বর) পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ এ কর্মবিরতি পালন করেন।

দেবিদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ও সহকারী প্রকৌশলী জুবাইদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মবিরতিকালে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পৌর সচিব জহিরুল ইসলাম সরদার, উপ-সহকারি প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান সহকারি মোঃ মনিরুল ইসলাম, টাইপিষ্ট কাম র্ক্লাক মোঃ মজিবুর রহমান, কর আদায়কারি মোঃ রকিবুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, কার্য সহকারি মোঃ গিয়াস উদ্দিন।

ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারি এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান খান, মোঃ নাজির আহমেদ হাজারী, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ রমিজ উদ্দিন, মোঃ আবু ইউছুফ, মোঃ রুহুল আমীন ও মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

ই-মেইলে ছবি আছে