,

নগরীর আশ্রাফপুরে চিরকুট লিখে ইপিজেড নারী শ্রমিকের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডের ইয়াছিন মার্কেট এলাকায় বাচ্চু মিয়ার বাড়িতে চিরকুট লিখে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। নিহত মেয়েটি রংপুর জেলার সিরাজুল হকের মেয়ে ।

নগরীর ২১ নং ওয়ার্ড মধ্যম আশ্রাফপুর এলাকায় জামাই সেলিমের বাড়ির ভাড়াটিয়া  ইপিজেড শ্রমিক শিউলি মৃতুর আগে একটি চিরকুট লিখে যায়। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮ টায় এ ঘটনা ঘটে।

ইপিজেড ফাড়ির ইনচার্জ আজিজুর রহমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।