,

নগরীর চকবাজারে চালের বাজারে মোবাইল কোর্টের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
চাউলের মূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে কুমিল্লা শহরের চকবাজারে চাউলের পাইকারী দোকান ও গোডাউনে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ক্রেতাদের নিকট সঠিক মূল্যে চাউল বিক্রি করছে কিনা রশিদ দেখে যাচাই করা হয় এবং একটি পাইকারী চাউলের দোকানে চটের বস্তায় চাউল বিক্রির জন্য রাখার দায়ে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা। এসময় চকবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ সালাউদ্দিন আল মাহমুদ,র‌্যাব সদস্য সহ চকবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।