,

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ প্রফেসার এম শরিফুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯/০১) বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাতার জীবন দর্শন নিয়ে আলোচনা, দোয়া মাহ্ফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান অথিতি ছিলেন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম ফেরদৌস, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শিশু, মোঃ শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মোঃ আলামিনুল হক আলামিন, সামস্ আলম, আবদুলাহ আল রুমান, মো. খলিলুর রহমান খলিল প্রমূখ।