,

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে শিবপুর গ্রামের আনিছুল হক অপুর ছেলে ইমরান (৪)। জানা গেছে, ইমরান বাড়ির লোকজনের অগোচরে পাশ্বর্বতী পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়।