,

নবীনগরে ৪৫০জন শিক্ষার্থীর মাঝে হাইজিন প্যাক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিনামাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০জন শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক বিতরণ করা হয়।

বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিটি হাইজিন প্যাকে ১টি টুথব্রাশ, ১টি টুথপেস্ট, ১টি নেইল কাটার, ১টি সাবান ও ১টি লিকুইড ডেটল/স্যাভলন ছিল।