,

নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত অর্ধশতাধিক!

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2022
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনন্ত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩৮ জনকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষজন ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেতলে গেছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগীকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করা হয়েছে। তিনজন সেখানে চিকিৎসা নিচ্ছেন।