,

বগুড়ায় ইফতারের দাওয়াতে ডাকসু সভাপতি নুরের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2019
news-image

ডেক্স রিপোর্টঃ
ডাকসুর সভাপতি নুরুল হক নুর বগুড়ায় হামলার শিকার হয়েছেন। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (২৬ মে) ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় ডাকসুর সভাপতি নুর সহ আরও দুই জন আহত হয়েছেন।
হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুর সহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান বলে জানা গেছে।