,

বরুড়ায় আধুনিক ডাকবাংলো উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

এম ডি আজিজুর রহমানঃ
কুমিল্লার বরুড়ায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুমিল্লা জেলা পরিষদ কর্তৃক নবর্নিমিত আধুনিক ডাকবাংলো উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. সোহেল সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ চেয়াম্যান রিয়ার এডমিরাল আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা আ‘লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিলমুড়ী (দঃ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার, সাবেক বরুড়া উপেজলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় গণ্যম্যান্য ব্যক্তিবর্গ বৃন্দরা উপস্থিত ছিলেন।