,

বরুড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবীতে স্মারকলিপি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2019
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবীতে “আমরা বরুড়াবাসী” সংগঠনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৪ মে) বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আহবায়ক বশিরুল ইসলাম সিরাজী।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াছ আহমদ, সাংবাদিক বিএম মহসিন, আ‘লীগ নেতা আহমেদ জামান মাসুদ, এমডি আজিজুর রহমান, বিল্লাল হোসেন খোকন, ওমর ফারুক, জুয়েল সওদাগর প্রমুখ। এ বিষয়ে ইউএনও বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বরুড়াবাসীকে আশ্বস্থ করেন।