,

বরুড়ায় ৪ মাদক মামলার আসামির মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় ৪টি মাদক মামলার আসামি মোঃ আক্তার হোসেনের (৪৫) মরদেহ উপজেলার লগ্নসার সড়কে পাওয়া গেছে। তবে পুলিশের দাবি ভারি যানবাহনের চাপাঁয় তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকালে কুমিল্লা-চাদঁপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার লগ্নসার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আক্তার হোসেন বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সরাফতি গ্রামের মৃত. মোবারক হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মোঃ আক্তার হোসেনের মরদেহ দুমড়ে- মুছড়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সার ভিতর পাওয়া যায়। সকালে ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আক্তারের বিরুদ্ধে থানায় মাদকের ৪টি মামলা রয়েছে।

এ ব্যাপারে পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে সে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়। রাত সাড়ে ১১টার দিকে তার ছোট ভাই জসিমের সাথে শেষবারের মত ফোনে কথা হয়। এরপর তার আর কোন খভর পাওয়া যায়নি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় আক্তার হোসেন মারা যায়। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ সিএনজিটি উদ্ধার করা হয়। বরুড়া থানায় সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর মামলা হয়েছে।