,

বাঙ্গালী মেয়ে ইয়াশরিকা বিয়ে করলেন মার্কিন যুবতীকে

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

নববধূর নাম ইয়াশরিকা জাহরা হক (৩৪)। বাবার নাম ইয়ামিন হক, মায়ের নাম ইয়াসমিন হক। জাতিগতভাবে বাঙালি ইয়াশরিকা হক বিয়ে করে মার্কিন যুবতী এলিকা রুথ কুকলিকে (৩১)।

বাঙ্গালী মেয়ে ইয়াশরিকা জাহরা হক ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে গ্র‍্যাজুয়েশন করেছে। তারপর ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছে। বর্তমানে ম্যানহাটনের Fenwick & West ল’ ফার্মে এসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে।

বাঙ্গালী ঐতিহ্য অনুযায়ী ইয়াশরিকা হকের পরনে ছিল লাল টুকটুকে বেনারসি। অর্নামেন্টস পয়েন্টে নানন্দিক সোনার গহনা। দু’হাতের কনুই থেকে হাতের তালু পর্যন্ত মেহেদির আলপনা। ব্রুকলিনের ২৪০ কেন্ট এভিনিউ’র “The W LOFT” ওয়েডিং ভেন্যুতে সাউথ এশিয়ান রিচুয়াল ফলো করে মহা ধুমধামে ইয়াশরিকা– এলিকা দুই লেসবিয়ানের বিয়ে অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক টাইমসে এই দুই লেসবিয়ানের বিয়ে নিয়ে একটি বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমসে উল্লেখ করা ছিল, এই বিয়েতে আনুমানিক হাফ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।

এলিকা রুথের পরনে ছিল অফ হোয়াইট কালার শেরওয়ানি, লাল পাজামা। দু’হাতে মেহেদির নকশা। গলায় মুক্তার মালা। এলিকা পেশাগতভাবে একজন অডিওলজিস্ট।