,

বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশের অভিযানে মঙ্গলবার(২৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার কংশনগর বাজারে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করে পুলিশ।

বিশেষ সূত্রে  জানা যায়, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মঙ্গলবার ভোররাতে পুলিশ ফাঁড়ীর এস.আই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে অভিযান চালায়। এ সময় ৫৫ পিস ইয়াবাসহ কংশনগর কামলা বাড়ির মৃত আঃসামাদের পুত্র মোঃ কামাল হোসেন (৪২) কে আটক করে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে বলেও বিশেষ সূত্রে জানা যায়।