,

কুমিল্লায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সচিব আব্দুল মালেক

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2017
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সচিব আব্দুল মালেক।

আলেকজান মেমোরিয়াল স্কুল এর নব নির্মিত ভবনের কাজের প্রশংসা করেছেন সচিব আব্দুল মালেক । তিনি বলেন, ভবিষৎতে দেশের যে কোন ভবন নির্মানে এধরনের কাজের মান বজায় রাখলে ঝুঁকি কমে যাবে। তিনি চান্দিনায় নির্মানাধীন রাস্তার কাজের মান তদারকি করেন এবং নমুনা নিয়ে যান।

শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক কুমিল্লায় এক সংক্ষিপ্ত সফরে আসেন। তিনি কুমিল্লায় এলজিইডি কর্তৃক নির্মিত ২নং দূর্গাপূর ইউনিয়নের নব নির্মিত আলেকজান মেমোরিয়াল স্কুল ভবন এবং চান্দিনায় এলজিইডির রাস্তা নির্মান কাজসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।

এ সময়  উপস্থিত ছিলেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ পরিচালক মুহম্মদ গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কাউন্সিলর কাউছারা বেগম সুমি, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত)  সালাহ উদ্দিন,  ইউপি  চেয়ারম্যান আবুল কালাম আজাদ , সমাজেসেবক আনিছুর রহমান, সাইফুল ইসলামসহ প্রমুখ।