,

বুড়িচংয়ে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ি ফেন্সি কামাল নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 25, 2018
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কামাল ওরফে ফেন্সি কামাল (৫১) নিহত হয়েছে। এ সময় হানিফ ও ইলিয়াস নামের আরো ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলকে ৫০ কেজি গাজাঁ ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাত ১২ টায় উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের মহিশমাড়া গ্রামে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কামাল ওরফে ফেন্সি কামাল কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এখবর পেয়ে মহিশমাড়া এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আতœরক্ষার্থে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে ফেন্সি কামাল নিহত হয়। গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।