,

বৃহস্পতিবার কুমিল্লাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :
নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কাল দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থকবে।”

একটি বাসের চাপায় গত রোববার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

দুর্ঘটনার জন্য দায়ী চালকদের ফাঁসি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বুধবারও সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর চলে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ অন্যান্য শহরেও।

ঢাকায় আন্দোলনরত ছাত্ররা গাড়ি থামিয়ে থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করে। বাংলামোটরে উল্টো পথে যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে।

এই পরিস্থিতির মধ্যে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পরে তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

কিন্তু মন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে বৃহস্পতিবà¦