,

ভিআইপি গ্যালারিতে ফুটবল ঈশ্বর ম্যরাডোনার টেনশন ও খুশিতে আত্মহারার দৃশ্য

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
বাচাঁ-মরার শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে অসম্ভব কাজটি সম্ভব করলেন লিওনেল মেসি ও মার্কোস রোহো।

সেই ম্যাচে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন শতাব্দির সেরা খেলোয়াড় , ফুটবল ঈশ্বরখ্যাত দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।

রূপকথার এই ম্যাচে দারুন একটি গোল করলেন বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। সেই সাথে ফুটবল ঈশ্বরও আবেগপ্রবণ হয়ে উঠলেন। খুশিতে আত্মহারা ছিলেন তিনি। আবার নাইজেরিয়া যখন গোল শোধ করলো তখন চিন্তিত মনে বার বার আসন থেকে উঠে যাচ্ছিলেন ম্যারাডোনা । খেলার শেষ সময়ে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডিফেন্ডার মার্কোস রোহো। সেই সাথে সবাইকে হতবাক করে দ্বিতীয় রাউন্ডে পাড়ি দিলেন আল বিসেলেস্তেরা। সকল সমালোচকদের দাত ভাঙ্গা জবাব দিলেন মেসি বাহিনী।

তখনও মহাখুশিতে আত্মহারা ছিলেন ৮৬ বিশ্বকাপের মহানায়ক ম্যারাডোনা। বডিগার্ডদের বেশ বেগ পেতে হয়েছে তাকে সামলাতে। পরে অবশ্য অসুস্থ হয়ে হাসপাতালেও যেতে হয়েছে ম্যারাডোনাকে।