,

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মিজানকে ঢাকায় কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মিজানুর রহমানকে ঢাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি চৈতি কালাম সমর্থিত গ্রুপের রাজনীতিতে জড়িত।

স্থানীয় সূত্র জানান, ঢাকার ইব্রাহীমপুরের বাসায় ফিরছিলেন যুবদল নেতা মিজানুর রহমান। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কাফরুল থানার ওসি মো: আসলাম উদ্দিন জানান, ঘটনার সময় ওই এলাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।