,

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2020
news-image

আবুল খায়ের, মনোহরগঞ্জ:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশে মনোহরগঞ্জ উপজেলা যুবদল এই দিবসটি কেক কাটার মাধ্যমে যথাযথভাবে পালন করেন।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্যাহ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম মেম্বার, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মেম্বার, উত্তর ঝলম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মজুমদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।