,

মহানগর আ’লীগের কমিটিতে সভাপতি ও সা. সম্পাদকসহ ৬২ জন এমপি বাহার সমর্থিত, অন্যান্য গ্রুপের ৯ জন

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2017
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়েছে। সভাপতি হিসেবে কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল হক রিফাতের নাম নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত ৬২ জন নেতাকর্মী স্থান পেয়েছে। অপর দিকে রেলপথমন্ত্রী মন্ত্রী, আফজল খান গ্রুপের রয়েছেন মাত্র ৯ জন।
২১ জুলাই রাতে চূড়ান্ত কমিটি অনুমোদন দেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, এ কমিটিতে তথ্য ও গবেষণা সম্পাদক পদে জমির উদ্দিন খান জম্পি, দপ্তর সম্পাদক পদে শিব প্রসাদ রায়, সহ দপ্তর পদে দুলাল মাহমুদ, প্রচার সম্পাদক পদে জহিরুল কামাল, সহ প্রচার সম্পাদক পদে হাবিবুর শাহেরিন শায়ের এর নাম রয়েছে। এছাড়া এ কমিটিতে ডা. শহীদুল্লাহ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মোখলেছুর রহমান চৌধুরী, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠুর নাম রয়েছে বলে জানা গেছে।
অপরদিকে রেলপথমন্ত্রী মন্ত্রী ও আফজল খান গ্রুপে থেকে রয়েছেন মাত্র ৯ জন। তারা হলেন সহ-সভাপতি পদে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা, সহ-সভাপতি পদে কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক পদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম, একটি সম্পাদকীয় পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, জিএস জাকির,শাহীনুল ইসলাম শাহীন, আবুল কাশেম রৌশন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিকসহ ৯ জন।
সব মিলিয়ে ঘোষিত কমিটিতে এমপি বাহার গ্রুপের জয়-জয়কার। অপরদিকে হতাশায় নিমজ্জিত হয়েছে মহানগর আ’লীগের অপর অংশ।
এদিকে কুমিল্লা বর্ষীয়ান আ’লীগ নেতা অধ্যক্ষ আফজল খান ও সফিকুল ইসলাম শিকদারের কোন স্থান হয়নি কমিটিতে।