বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৮
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে আলী হোসেন(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আলী হোসেন জেলার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত্যু ছোবান আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা য়ায, উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক দিয়ে বাঙ্গরা থেকে ছেড়ে একটি মাইক্রোবাসের সাথে অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রাক্টরে বসে থাকা আলী হোসেন গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই রেদউয়ানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে লাশ ও গাড়ী দুইটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার এসআই রেদউয়ান জানান, নিহতের ভাই সুলতান আহম্মদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।