,

মুরাদনগরে স্কুল ছাত্রের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2018
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে আম গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত স্কুল ছাত্র কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও কামাল্লা গ্রামের নয়াহাটি এলাকার সামছু মিয়ার ছেলে তৌহিদুর রহমান(১৫)।

জানা যায়, সোমবার বিকেলে কামাল্লা ইউনিয়ন পরিষদের একটি আম গাছ থেকে আম পাড়তে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনে তার শরীর জরিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ততক্ষনে তার মৃত্যু হয় যায়।