শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২১
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে ও ১৫ই আগস্ট জাতিয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ও সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সদরের আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার সমরেজ ও প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য প্রদীপ চঁন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, সদস্য ইব্রাহীম, এমরান, জামান, মিজান, ইনু মিয়া প্রমুখ।