,

মুরাদনগরে ২১কেজি ওজনের পাথরের কালো মূর্তি উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2018
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে ২১ কেজি ওজনের পাথরের কাল মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মোচাগড়া গ্রাম থেকে ২১ ইঞ্চি লম্বা ও ১১ ইঞ্চি পাশ মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার মোচাগড়া গ্রামের শিব পুকুরে শ্রমিকরা মাটি খনন করার সময় তাদের কোদালের আঘাতে পাথরের কাল মূর্তিটি মাটির নিচ থেকে উঠে আসে। পরে মুরাদনগর থানায় খবর দিলে এস আই কবিরের নেতিৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১কেজি ওজনের পাথরের কাল মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাথরের কাল মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। পরবর্তীতে এটিকে বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থানান্তর করা হবে।