,

মেঘনায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
August 7, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লা মেঘনা উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। (৭আগষ্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় সকলের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়ে ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা চেয়ারম্যান আ:সালাম পবিত্র হজ্জ পালনের জন্য মক্কায় যাবেন । ফলে তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে তাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,চেয়ারম্যান সাহেব পবিত্র হজ্জ পালনের জন্য মক্কায় যাচ্ছেন, উনার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবো আগামীকাল কাগজে কলমে দায়িত্ব পাবো। আমি চেয়ারম্যান সাহেবের সু সাস্থ্য কামনা করি এবং আল্লাহ উনার হজ্জ কবুল করুণ। আর যতদিন দায়িত্ব পালন করবো যেন সুনামের সাথে জনগনের সেবা করতে পারি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।