,

রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত তমা মির্জা?

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2023
news-image

অনলাইন ডেস্ক:

তমা মির্জার অসুস্থতা নিয়ে শোনা যাচ্ছে নতুন কথা। জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, নাকি পরীমণি ও শরিফুল রাজের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় একই সময়ে চিকিৎসা নেন নায়িকা তমা মির্জা, পরীমণি এবং শরিফুল রাজ।

এর আগে পরীমণি ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান তিনি হাসপাতালে। ছবিতে দেখা গেছে দুটি হাত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এখনের পরী বলতে পরীমণি আর তমা বলতে তমা মির্জাকে বুঝে নিয়েছেন ভক্তরা। এসব মিলিয়ে জোর গুঞ্জন উঠেছে— পরী ও রাজের মারামারি থামাতে গিয়েই আহত হয়েছেন তমা।

সম্প্রতি এই ধোঁয়াশা পরিষ্কার করছেন তমা মির্জা নিজেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন—জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও ছিলেন না নায়িকা তমা।

‘আমরা পরীতমা’ শিরোনামের ছবির বিষয়ে তমা জানান, সেদিন রাতে পরী ওই ছবি ফেসবুকে পোস্ট না করলে, তাকে ‘মার খাওয়া’র গল্পটা শুনতে হতো না। পরীমণি এটা ঠিক করেননি বলে অভিমত দিয়েছেন তমা।