,

লাকসামে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসাম ঃ
গত ৫ দিনে মাদক বিরোধী অভিযানে ৯ মাদক ব্যবসায়ী ও ১২ সেবনকারীকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ।
জানা যায়, আজকের কুমিল্লা মাদক সংক্রান্ত সংবাদ প্রচারের জের ধরে লাকসাম থানা পুলিশ গত ৫ দিনে লাকসাম পৌরএলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ আরিফ হোসেন, ৫৪ পিচ ইয়াবাসহ মিঠু কাঁহার, ২৩ পিচ ইয়াবাসহ খোরশেদ আলম, ১০০ পিচ ইয়াবাসহ আবুল হোসেন, ২০ পিচ ইয়াবাসহ তোফায়েল হোসেন, ২৫ বোতল ফেনসিডিল ও কুমিল্লা-থ ১১৬৪৮৩ নাম্বারে সিএনজি, সাড়ে ৭০০ গ্রাম গাঁজাসহ আরও ৩ জন মোট ৯ মাদক ব্যবসায়ী এবং ফয়েজ আহমদ, শাহাদাত হোসেন, জয়নাল আবদীন, জাকির হোসেন, পুনম ভৌমিক, মিন্টু মিয়া, আফজাল হোসেন, ওমর ফারুক, শাহীন, পারভেজ, তাজুল ইসলামসহ মোট ১২ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেছে। ওদের কাছ থেকে উদ্ধারকৃত মাদক সংক্রান্ত মালামালগুলো মধ্যে প্রায় ২৫০ পিচ ইয়াবা, সাড়ে ৭০০ গ্রাম গাজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে একাধিক মামলা হয়েছে।