,

শাহরাস্তির সাবেক ছাত্রদল নেতা গাজী সায়েমের ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2017
news-image

মোঃ মাহবুব আলমঃ
শাহরাস্তি পৌর সভা বাদিয়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা গাজী মোঃ সায়েম (৩৫) ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি—রাজিউন) । বুধবার সকাল ৭ টায় ৫০ মিনিটে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ৪ ভাই, বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, মরহুমের চাচা গাজী মোঃ কবীর হোসেন। জানাজা উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ আকতার হোসেন চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ মোঃ আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান মজুমদার সাজু, মোঃ জাকিরুল ইসলাম খান জুনু প্রমুখ। ওই দিন বিকেলে মেহের স্টেশন এলাকায় মরহুমের জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা ইমামতি করেন, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ আবু নছর আশরাফী। মরহুমের অকাল মুত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে মরহুম গাজী মোঃ সায়েমের মৃত্যুত্বে শোক জানিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ আকতার হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু, সদস্য সচিব আতাহার আহমেদ তানভীর। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।