,

শুক্রবার আবুল মনসুর আহমদকে নিয়ে আলোচনা অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2017
news-image
 
স্টাফ রিপোর্টারঃ
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ভাষা আন্দোলন ও আবুল মনসুর আহমদের  চিন্তা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আবুল মনসুর গবেষক, প্রাবন্ধিক ও লেখকগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক হাবিব আর রহমান। আলোচনা করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মনসুর মুসা, অধ্যাপক মাহবুবুল হক, ড. মো. চেঙ্গীশ খান, ড.আহমদ মাওলা ও ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠান পরিচালনা করবেন ইমরান মাহফুজ