,

সীমান্তে আবারও বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

এবার নওগাঁ সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এর মধ্যে গুলিবিদ্ধ একজনের মরদেহ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।