,

সৌদি আরবে সড়কে দুর্ঘটনায় কুলাউড়ার এক যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 14, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

মধ্যপ্রাচ্যের সৌদিআরবের তায়েফ শহরে বুধবার ১৩ মার্চ মধ্যরাত আনুমানিক ১২টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খোকন আহমদ (৩২) নামক কুলাউড়া উপজেলার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার মধ্যরাত আনুমানিক ১২টায় কাজ থেকে বাসায় ফেরার পথে সৌদি আরবের তায়েফ শহরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খোকন আহমদ কর্মস্থান থেকে বাসায় ফেরার সময় রাস্তা পারাপারের জন্য শহরের আইল্যান্ডে দাঁড়িয়েছিলেন।

একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। এসময় আরও একটি দ্রুতগামী গাড়ি এসে দুর্ঘটনাকবলিত গাড়িকে সজোরে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ খোকন আহমদকে তায়েফস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খোকন আহমদ কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

উক্ত দুর্ঘটনায় আরও দুইজন সৌদি বাসিন্দার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার জানায়।