১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব সোয়া ২ কোটি টাকা: তদন্ত কমিটি গঠন
ডেস্ক রিপোর্টঃ
ক্ষয়ক্ষতি বাবদ সব মিলিয়ে লাখ পনের টাকা তার প্রাপ্য। সেখানে ক্ষয়ক্ষতির হিসাব উঠেছে ২ কোটি ১৮ লাখ টাকা। ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টে আকাশ-পাতাল ব্যবধান ঘটিয়ে সরকারি অর্থ লোপাটে সহায়তার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের ২ প্রকৌশলীর বিরুদ্ধে। ঘটনা তদন্তে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। যার প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে।
আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত ভূমিতে থাকা অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণে এই অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এর কর্মকর্তারা ক্ষয়ক্ষতির অঙ্ক বাড়িয়ে ধরছেন।
শহরের নয়নপুর মৌজার বিএস ৩৫১ দাগে নির্মিত একটি অবকাঠামোর ক্ষতিপূরণ বিধি বহির্ভূতভাবে নির্ধারণ করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল আহমেদ ও মো. মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসক ওই তদন্ত কমিটি করেন। ৭ কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বুধবার তদন্ত কমিটির সদস্যরা এর সরজমিন তদন্ত করবেন বলেও জানা গেছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা সূত্র জানায়, পশ্চিম নয়নপুর মৌজার অবকাঠামো বাবদ ১৩ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৮০৭ টাকা মূল্য নির্ধারণ করে ভূমি অধিগ্রহণ শাখায় পাঠায় গণপূর্ত বিভাগ। অধিগ্রহণের নীতিমালা মোতাবেক মূল্য দ্বিগুণে টাকার পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৬১৪ টাকা। এর মধ্যে ৬% আয়কর ১ কোটি ৬০ লাখ ৬১ হাজার ১৩৬ টাকা ব