মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতির অর্থায়নে স্কুল ছাত্রীরা পেল বিনামূল্যে নতুন ড্রেস

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর অর্থায়ন ও স্কুল কতৃর্পক্ষের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের মাঝে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং স্কুল ড্রেস পড়ে আসতে হবে। স্কুল ড্রেস একজন শিক্ষার্থীকে আইডেন্টিফাই করতে পারে। আজকে আমার পক্ষ থেকে ও স্কুল শিক্ষকদের সহযোগিতায় তোমাদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করছি। প্রতি বছরই আমার পক্ষ থেকে ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এবছরও তোমাদের স্কুল ড্রেস দিয়েছি। এটা নিয়মিত পড়ে স্কুলে আসতে হবে, যত্ন করে রাখতে হবে। স্কুল ড্রেস পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী তা নির্ধারন করতে সুবিধা হয়। স্কুল ড্রেস পড়ে বিদ্যালয়ে আসলে সকলে চিনে। অন্য কোন শ্রেনির কোন গরীব ও অসহায় শিক্ষার্থীদের যদি স্কুল ড্রেস না থাকে, তাদেরও ড্রেস দিবো।

তিনি বলেন, এ বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। তোমাদের এ সাফল্য ধরে রাখতে হবে। তোমরা প্রতিষ্ঠানের প্রান, তাই তোমাদের ভালো মনের মানুষ হতে হবে। বাবা-মা কে সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ফেসবুক, টিকটক সর্বোপরি মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে৷ তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুব ইনোগেটিভ প্রোগ্রাম হাতে নিয়েছে৷ তারই নেতৃত্বে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব শিক্ষার মানউন্নয়নে জোর দিয়েছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করছেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মো: লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, সুমন চন্দ্র সরকার, রবিউল আউয়াল খান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ আরো অনেকে।