মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বৃষ্টির পানিতে ডুবেছে রাস্তা, দুর্ভোগ নিয়েই চলাচল স্থানীয়দের

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বৃষ্টিতে ডুবে গেছে। এই দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে।

জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আমরা ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।